চট্টগ্রামের চকবাজার থানায় পুলিশের রহস্যজনক মৃত্যু

দেশজুড়ে
চট্টগ্রামের চকবাজার থানায় পুলিশের রহস্যজনক মৃত্যু
নিউজ ডেস্ক
২৩ নভেম্বর ২০২৫

চট্টগ্রামের চকবাজার থানার এএসআই অহিদুর রহমান রবিবার (২৩ নভেম্বর) সকালে থানার ব্যারাকের টয়লেট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছেন। প্রাথমিকভাবে পুলিশ আত্মহত্যার সম্ভাবনা করছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, রাতের ডিউটি শেষ করে অহিদুর ফ্রেশ হওয়ার জন্য টয়লেটে গিয়েছিলেন। দীর্ঘ সময় বের না হওয়ায় সহকর্মীরা দরজায় টোকা দেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তিনি ঝুলন্ত অবস্থায় পাওয়া যান।

নিহত অহিদুর রহমান নোয়াখালী জেলার কবিরহাট থানার বনিদত্ত বাজারের বাসিন্দা। তার পিতার নাম মো. শহীদুল্লাহ এবং মাতার নাম হাসিনা আকতার।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার কারণ তদন্ত করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম পুলিশ প্রশাসন এ ঘটনায় শোক প্রকাশ করেছে এবং দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে।