সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ভূমিকম্পের হানা

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ভূমিকম্পের হানা
নিউজ ডেস্ক
২৪ নভেম্বর ২০২৫

সৌদি আরবের পশ্চিমাঞ্চলের হরাত আল-শাকা এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৪। সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস) জানিয়েছে, শনিবার জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক এই কম্পনটি শনাক্ত করে।

প্রতিবেদনে বলা হয়, মদিনা অঞ্চলের আল-আইস এবং তাবুকের উমলুজ গভর্নরেটের মধ্যবর্তী হরাত আল-শাকা আগ্নেয় লাভাক্ষেত্রের প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তি।

এদিকে একই সময় মধ্যপ্রাচ্যের আরেক অংশেও ভূকম্পন রেকর্ড করা হয়েছে। ইরাক ও ইরানের সীমান্তবর্তী এলাকায় রিখটার স্কেলে ৫.০৯ মাত্রার একটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। এ তথ্যও নিশ্চিত করেছে সৌদি জিওলজিক্যাল সার্ভে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

হরাত আল-শাকা সৌদি আরবের অন্যতম সক্রিয় আগ্নেয় লাভাক্ষেত্র হিসেবে পরিচিত হলেও এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।