শ্রীমঙ্গলে ‘অধিকার ও আরোগ্য’ ক্ষমতায়ন প্রকল্প সম্পন্ন করলো JCI Dhaka Aspirants

অন্যান্য
শ্রীমঙ্গলে ‘অধিকার ও আরোগ্য’ ক্ষমতায়ন প্রকল্প সম্পন্ন করলো JCI Dhaka Aspirants
নিউজ ডেস্ক
২৭ নভেম্বর ২০২৫

JCI Dhaka Aspirants সফলভাবে শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা-বাগানে ‘অধিকার ও আরোগ্য’ শীর্ষক ক্ষমতায়নমূলক প্রকল্প বাস্তবায়ন করেছে। চা-বাগানের নারীদের মাসিক স্বাস্থ্যবিধি সচেতনতা, আইনগত অধিকার সম্পর্কে জ্ঞান দেওয়া এবং নেতৃত্ব বিকাশের লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।

প্রকল্পে Training of Trainers (ToT) মডেলের মাধ্যমে নির্বাচিত কয়েকজন নারীকে প্রশিক্ষিত করা হয়, যারা পরবর্তীতে কমিউনিটিতে আঙ্গিনা বৈঠক ও সহপাঠ শিক্ষণ সেশন পরিচালনা করবেন। এই মডেলের মাধ্যমে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিবর্তন নিশ্চিত করার লক্ষ্য নিয়েই পুরো কার্যক্রম সাজানো হয়।

প্রকল্প বাস্তবায়নে মাঠপর্যায়ের সহযোগিতা, সহজ যোগাযোগ ও কমিউনিটি সমন্বয়ের জন্য সহ-আয়োজক Give Bangladesh-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে JCI Dhaka Aspirants।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সব অংশীদার, স্থানীয় সদস্য এবং সহযোগীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে JCI Dhaka Aspirants ভবিষ্যতেও সারাদেশে অন্তর্ভুক্তিমূলক এবং কমিউনিটি-কেন্দ্রিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।