চিড়িয়াখানায় ‘বাহারি প্রাণী’ হয়ে গেছেন ইতালির পর্যটক!পশুপাখি রেখে বিদেশির সঙ্গে ছবি তোলা শুরু করলেন মানুষ
ভারতের কর্ণাটকের চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলেন ইতালির নাগরিক নোভা নোবিলিও। তবে সেখানে তার অভিজ্ঞতা কিছুটা অন্যরকম হয়। নোবিলিও সেখানে পশুপাখি দেখার জন্য গিয়েছিলেন, কিন্তু স্থানীয় মানুষদের দৃষ্টি চলে যায় তার দিকে—পশুপাখির পরিবর্তে সবাই তার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে যান।
নোবিলিও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, “চিড়িয়াখানায় গিয়েছিলাম পশুপাখি দেখতে। কিন্তু দেখা গেল আমি সেই বিদেশি প্রাণী, যাকে সবাই দেখতে এসেছে।”
ভিডিওটি প্রকাশের পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে প্রায় দুই লাখ মানুষের নজর কেড়েছে। কমেন্টগুলোতে বেশিরভাগ মানুষ ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, বিষয়টি খুবই ‘সুন্দর’, অন্য একজন মন্তব্য করেছেন, এই ঘটনার মাধ্যমে সাধারণ মানুষের সরলতা ফুটে উঠেছে।
নোবিলিওর এই অভিজ্ঞতা আন্তর্জাতিক পর্যটকদের দৃষ্টিকোণ থেকে চিড়িয়াখানার মানুষের আন্তরিকতা ও উষ্ণ আতিথেয়তার এক মজার উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।


