সাধারণ ক্ষমার নিশ্চয়তায় দেশ ছাড়তে রাজি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

সাধারণ ক্ষমার নিশ্চয়তায় দেশ ছাড়তে রাজি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট
নিউজ ডেস্ক
২ ডিসেম্বর ২০২৫

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক সংক্ষিপ্ত ফোনালাপে তিনি এবং তার পরিবারের বিরুদ্ধে সাধারণ ক্ষমা, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের মামলা বন্ধের নিশ্চয়তা পেলে তিনি ভেনেজুয়েলা ত্যাগ করতে রাজি। এসব তথ্য কল সম্পর্কে ব্রিফ করা একাধিক সূত্র নিশ্চিত করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মাদুরো ওয়াশিংটনের চাপ মোকাবিলা করতে এই প্রস্তাব এনেছেন। গত কয়েক মাস ধরে মার্কিন প্রশাসন ভেনেজুয়েলার ওপর চাপ বাড়াচ্ছে, মাদক চোরাচালান, সামরিক হুমকি এবং দেশটির গুরুত্বপূর্ণ সংস্থাকে বিদেশি সন্ত্রাসী হিসেবে ঘোষণার হুমকি চালাচ্ছে। মাদুরো এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য দেশটির প্রাকৃতিক সম্পদ দখল করা বলে দাবি করেছেন।

ফোনালাপের সময় মাদুরো আরও ১০০ ভেনেজুয়েলার কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। এছাড়া ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দেওয়ার প্রস্তাবও করেছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ট্রাম্প মাদুরোর অধিকাংশ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, তবে এক সপ্তাহের জন্য পরিবারের সঙ্গে নিরাপদ প্রস্থান করার সুযোগ দিয়েছেন। ওই সময়সীমা শেষ হওয়ার পর মার্কিন প্রশাসন ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধ করার পদক্ষেপ নিয়েছে।

এদিকে মাদুরো জনগণের প্রতি আনুগত্য শপথ করেছেন, তবে ভবিষ্যতে নতুন কোনো প্রস্তাব দেবেন কি না তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, মাদুরো প্রশাসন ট্রাম্পের সঙ্গে আরও ফোনালাপের জন্য অনুরোধ করেছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই মাদুরোর গ্রেফতারের জন্য ৫০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে এবং সরকারের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে পৃথক পুরস্কার দিয়েছে, যা তারা প্রত্যাখ্যান করেছেন।