চিনি শিল্প বাঁচাতে ভর্তুকি নয়, নিয়মিত বিনিয়োগ জরুরি: শিল্প উপদেষ্টা
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশের চিনি শিল্পকে রক্ষা করতে হলে শুধুমাত্র ভর্তুকির উপর নির্ভর করা সম্ভব নয়; এর জন্য নিয়মিত এবং কার্যকরী বিনিয়োগ অপরিহার্য। এটি অভ্যন্তরীণ বা বিদেশি উভয় উৎস থেকে হতে পারে।
শনিবার (৬ ডিসেম্বর) নাটোরে উত্তরা গণভবন পরিদর্শনের সময় এবং পরে সুগার মিল পরিদর্শনকালে বৃক্ষরোপণ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
উপদেষ্টা জানান, “ভর্তুকি দিয়ে কোনো শিল্পকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা সম্ভব নয়। চিনি শিল্পকে লাভজনক পর্যায়ে আনার জন্য সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে।” তিনি আরও জানান, খুব শিগগিরই ঐতিহ্যবাহী উত্তরা গণভবনে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তবে চূড়ান্ত তারিখ এখনও নির্ধারিত হয়নি।
এ সময় জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আবদুল ওয়াহাবসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


