গরম ভাতের সঙ্গে রুই পোস্ত: মোলায়েম মাছের সুস্বাদু রেসিপি

অন্যান্য
গরম ভাতের সঙ্গে রুই পোস্ত: মোলায়েম মাছের সুস্বাদু রেসিপি
নিউজ ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৫

বাঙালির রান্নাঘরে মাছের গুরুত্ব আলাদা। প্রতিদিনের খাবারে মাছ না থাকলে যেন ভোজন অসম্পূর্ণ থেকে যায়। রুই মাছের মোলায়েম স্বাদ ভাজা, ঝাল বা দই-মসলা—সবভাবেই উপভোগ্য। তবে কখনো স্বাদে পরিবর্তন আনতে চাইলে পোস্ত রুই মাছ হতে পারে নতুন চমক।

পোস্ত রুই মাছ তৈরি করা সহজ এবং গরম ভাতের সঙ্গে খেতে একেবারে জমে যায়। রুই মাছের কোমলতা আর পোস্তবাটার মসলা মিলিয়ে এক অনবদ্য স্বাদ পাওয়া যায়।

উপকরণ:

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

  1. রুই মাছ ৬ পিস

  2. টক দই ২ টেবিল চামচ

  3. পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ

  4. আদা-রসুন বাটা ১ চা চামচ

  5. কাজুবাদাম বাটা ৬ টি

  6. পোস্ত দানা বাটা ৩ টেবিল চামচ

  7. কাঁচা মরিচ বাটা ১ চা চামচ

  8. হলুদ গুঁড়া ১ চা চামচ

  9. মরিচ গুঁড়া ১ চা চামচ

  10. লবণ ও চিনি স্বাদমতো

  11. সরিষার তেল প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালি:
১. রুই মাছ ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে হালকা সোনালি করে ভেজে তুলে রাখুন।
২. একটি পাত্রে টকদই, পোস্ত বাটা, কাজুবাদাম বাটা, কাঁচা মরিচ বাটা, চিনি ও লবণ ভালোভাবে মেশান।
৩. কড়াইয়ে সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে টমেটো কুচি ও আদা-রসুন বাটা দিয়ে মসলা কষান।
৪. মসলায় পোস্ত বাটা, লবণ, হলুদ ও মরিচ গুঁড়া যোগ করুন। মসলা থেকে তেল ছাড়লে অল্প পানি দিন।
৫. ফুটন্ত মসলায় ভাজা মাছগুলো ঢেকে মাঝারি আঁচে ১০ মিনিট রান্না করুন।
৬. নামানোর আগে উপরে সামান্য চিনি ছড়িয়ে দিন।
৭. গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

পোস্ত রুই শুধু স্বাদেই নয়, দেখতেও সুন্দর। পরিবার এবং অতিথিদের জন্য এটি হতে পারে এক নতুন রোমাঞ্চকর ডিশ।