হায়দরাবাদের সড়কের নাম ট্রাম্পের নামে রাখার প্রস্তাব রেড্ডির; বিতর্কে বিজেপি

হায়দরাবাদের সড়কের নাম ট্রাম্পের নামে রাখার প্রস্তাব রেড্ডির; বিতর্কে বিজেপি
নিউজ ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৫

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডি হায়দরাবাদের একটি গুরুত্বপূর্ণ সড়কের নাম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে করার প্রস্তাব দিয়েছেন। আসন্ন তেলেঙ্গানা রাইজিং গ্লোবাল সামিটকে কেন্দ্র করে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার।

শহরের মার্কিন কনস্যুলেটের পাশ দিয়ে যাওয়া সড়কটিকে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ নামে ঘোষণা করার পরিকল্পনা চলছে। কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের বাইরে কোনো দেশের শহরে দায়িত্বে থাকা এক মার্কিন প্রেসিডেন্টের নামে সড়ক নামকরণ হলে সেটি হবে বিশ্বে প্রথম।

মুখ্যমন্ত্রী রেড্ডি হায়দরাবাদের সড়কগুলোতে শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, বরং প্রযুক্তি ও ব্যবসা খাতের বৈশ্বিক প্রভাবশালীদের সম্মান জানাতেও উদ্যোগ নিয়েছেন। বিবেচনায় রয়েছে—

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গুগল স্ট্রিট, মাইক্রোসফট রোড, উইপ্রো জংশন

এ ছাড়া নেহরু আউটার রিং রোডের রাভিরিয়ালা সংযোগস্থল থেকে প্রস্তাবিত ফিউচার সিটি পর্যন্ত ১০০ মিটার গ্রিনফিল্ড রেডিয়াল সড়কের নাম পদ্মভূষণ রতন টাটা রোড রাখার সিদ্ধান্ত হয়েছে। রাভিরিয়ালা ইন্টারচেঞ্জ ইতোমধ্যে ‘টাটা ইন্টারচেঞ্জ’ নামে নামকরণ করা হয়েছে।

মুখ্যমন্ত্রী রেড্ডির মতে, “বিশ্বখ্যাত ব্যক্তিদের নামে সড়কের নামকরণ যাত্রীদের অনুপ্রাণিত করবে এবং হায়দরাবাদের আন্তর্জাতিক ভাবমর্যাদা আরও উজ্জ্বল করবে।”

এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। দলের কেন্দ্রীয় মন্ত্রী বান্ডি সঞ্জয় কুমারের দাবি, “নাম বদলানোর ইচ্ছা থাকলে সরকার হায়দরাবাদের ইতিহাসসমৃদ্ধ নাম ‘ভাগ্যনগর’ ফিরিয়ে আনা উচিত।”

এক্স–এ পোস্ট করে তিনি আরও লিখেছেন, “কংগ্রেস সরকার নাম পরিবর্তনে আগ্রহী হলে প্রথমে স্থানীয় ঐতিহ্যের নাম দিয়েই শুরু করা উচিত। সাধারণ মানুষের অধিকারের প্রশ্নে সোচ্চার রয়েছে একমাত্র বিজেপি।”