অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব

দেশজুড়ে
অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব
নিউজ ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৫

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও পাবনা-৫ (সদর) আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। তাদের অবস্থা গুরুতর হলেও প্রাণে বেঁচে আছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় আটঘরিয়া উপজেলার ঘাটপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে হাবিব ও শিমুল একটি দোয়া মাহফিলে অংশ নেওয়ার পর প্রাইভেটকারে ফিরছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক প্রাইভেটকারটিকে আঘাত করলে সেটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে যান। হাবিবুর রহমান হাবিবের ভাই বিপুল হোসেন বুদু সাংবাদিকদের বলেন, “আল্লাহর অশেষ রহমতে দুইজনই প্রাণে বেঁচেছেন। আমরা তাদের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চাই।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গাড়ির ড্রাইভার এবং শিমুলের ব্যক্তিগত সহকারী এনামুলের অবস্থা গুরুতর। পুলিশ দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করছে।

দুর্ঘটনার কারণে এলাকায় কিছুক্ষণ যানজট সৃষ্টি হয়, তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।