ধানের শীষের প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার সাথে নজির আহমদ ভূঁইয়ার একাত্মতা
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় বরণ করে নিয়ে একাত্মতা প্রকাশ করেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্মআহবায়ক
আলহাজ নজির আহমদ ভূঁইয়া। তিনি ধানের শীষের বিজয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। উল্লেখ্য যে, নজির আহমদ ভূঁইয়া ইতিপূর্বে নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।


