২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

অন্যান্য
২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা
নিউজ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৫

বাংলা একাডেমির ব্যবস্থাপনায় আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি ২০২৬। বইপ্রেমীদের এই সর্ববৃহৎ সাহিত্য উৎসব চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক জরুরি সভায় মেলার সময়সূচি চূড়ান্ত করা হয়। সভার সিদ্ধান্তের বিষয়টি পরে বাংলা একাডেমির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও জানানো হয়।

সভায় জানানো হয়, আগামী ২০ ফেব্রুয়ারি বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে অমর একুশে বইমেলার উদ্বোধন করা হবে। মেলার সার্বিক আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন দিক নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বাংলা একাডেমির বিভিন্ন পরিচালক, প্রকাশক প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

সভায় সর্বসম্মতিক্রমে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বইমেলার প্রস্তুতি দ্রুত শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি বছরের মতো এবারও ভাষা আন্দোলনের চেতনা ও সাহিত্য-সংস্কৃতির মিলনমেলায় পরিণত হবে অমর একুশে বইমেলা—এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।