বাংলাদেশের পরিস্থিতি একাত্তরের চেয়েও বড় চ্যালেঞ্জ: ভারতীয় সংসদীয় কমিটি
ভারতের সংসদীয় কমিটি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে দেশটির জন্য ‘একাত্তরের চেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ’ হিসেবে আখ্যায়িত করেছে। বৃহস্পতিবার কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বাধীন কমিটি একটি প্রতিবেদনে এমন মন্তব্য করেছে।
প্রতিবেদনটি জানিয়েছে, যদি কৌশলগত পদক্ষেপ সঠিকভাবে কার্যকর না হয়, তাহলে ঢাকায় ভারতের প্রভাব ক্ষীণ হতে পারে। একই সঙ্গে, বাংলাদেশের সঙ্গে পাকিস্তান ও চীনের সম্পর্ক নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
কমিটি মনে করিয়েছে, বর্তমান সময়ে শেখ হাসিনার অবস্থান এবং তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড ভারতের কৌশলগত স্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত। প্রতিবেদনে বলা হয়েছে, মানবিক কারণে তাঁকে আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু রাজনৈতিক কার্যক্রমে সরাসরি অংশগ্রহণের সুযোগ সীমিত রাখা হয়েছে। ভারত সরকারের তথ্য অনুযায়ী, শেখ হাসিনা নিজস্ব ডিজিটাল ডিভাইস ব্যবহার করে নিজের বক্তব্য প্রদান করছেন।
সংসদীয় কমিটি এই পরিস্থিতিতে ভারতের জন্য সাবধানতা অবলম্বনের পাশাপাশি কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে।


