কক্সবাজারে সেন্টমার্টিনগামী জাহাজে অগ্নিকাণ্ড

দেশজুড়ে
কক্সবাজারে সেন্টমার্টিনগামী জাহাজে অগ্নিকাণ্ড
নিউজ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫

কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে সেন্টমার্টিনগামী যাত্রীবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে জাহাজটি ঘাটে নোঙর করার সময় আগুন লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে জাহাজের একাংশে আগুন দেখা দিলে মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে জাহাজটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আগুন লাগার পরপরই যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নেয়।

ঘটনার পর নুনিয়ারছড়া ঘাট এলাকায় কিছু সময়ের জন্য নৌ চলাচল ব্যাহত হয়।