মাদারীপুরে ডাকাতদলের চার সদস্য গ্রেফতার

দেশজুড়ে
মাদারীপুরে ডাকাতদলের চার সদস্য গ্রেফতার
নিউজ ডেস্ক
১ জানুয়ারি ২০২৬

মাদারীপুরের শিবচর থানার পুলিশ অভিযান চালিয়ে ডাকাতদলের চার সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় লুণ্ঠিত তিনটি মাইক্রোবাস এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন—

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ধাপাডাঙ্গা গ্রামের হায়দার আলীর ছেলে আল আমিন (৩৬),

সাভারের হেমায়েতপুর এলাকার কামাল হোসেনের ছেলে পারভেজ হোসেন (৩০),

নীলফামারীর ডোমার উপজেলার আদর্শগ্রামের আব্দুল মান্নানের ছেলে জাকির ইসলাম (২৩), এবং

সাভারের কুরগাঁও এলাকার মাওদী ইসলামের ছেলে সবুজ হোসেন (৩৪)।

পুলিশ জানায়, গত ২১ নভেম্বর রাতে ঢাকা থেকে শিবচরের শেখপুরে নিজ বাড়িতে ফেরার সময় ব্যবসায়ী মো. সলেমানের মাইক্রোবাস জাদুয়ারচর এলাকায় ডাকাতদের দ্বারা আটকানো হয়। ডাকাতরা ভুয়া ডিবি পরিচয় দিয়ে দুইটি মাইক্রোবাস ব্যবহার করে গাড়িটি ছিনিয়ে নেন এবং তাকে মারধর করে ফেলে রেখে যায়। পরে ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর সলেমান শিবচর থানায় মামলা দায়ের করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লা, কক্সবাজার ও সাভারে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তিনটি মাইক্রোবাস, একটি প্রাইভেটকার এবং ডাকাতির কাজে ব্যবহৃত ভুয়া নাম্বার প্লেট।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জেলা আদালতে তোলা হয়। পরে বিচারকের নির্দেশে চারজনকেই কারাগারে পাঠানো হয়েছে।