সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটক জাহাজ, ৪৪ জনকে উদ্ধার

দেশজুড়ে
সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটক জাহাজ, ৪৪ জনকে উদ্ধার
নিউজ ডেস্ক
৫ জানুয়ারি ২০২৬

সুন্দরবনের করমজল এলাকায় দুর্ঘটনার শিকার একটি পর্যটকবাহী জাহাজ থেকে দেশি ও বিদেশি মিলিয়ে মোট ৪৪ জন পর্যটককে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌ-পুলিশ।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত বৃহস্পতিবার ‘পাইরেটস সুন্দরবন’ নামের একটি পর্যটকবাহী জাহাজ ৪৪ জন পর্যটক নিয়ে খুলনা থেকে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে জাহাজটি একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জাহাজটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়ে দ্রুত পানি ঢুকতে শুরু করে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ঘটনাটি বুঝতে পেরে জাহাজে থাকা এক পর্যটক কোস্ট গার্ডকে বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া থেকে দুটি পৃথক উদ্ধারকারী দল স্পিড বোটযোগে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

উদ্ধার অভিযানে কোস্ট গার্ড দুইজন চীনা নাগরিকসহ নারী ও শিশুসহ মোট ২৪ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করে কোস্ট গার্ড বেইস মোংলায় নিয়ে আসে। এ ছাড়া নৌ-পুলিশ আরও ২০ জন পর্যটককে উদ্ধার করে।

কোস্ট গার্ড জানায়, দ্রুত উদ্ধার তৎপরতার ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।