ঘরের মধ্যে পড়ে গেছেন মাহাথির মোহাম্মদ, নেওয়া হলো হাসপাতালে

ঘরের মধ্যে পড়ে গেছেন মাহাথির মোহাম্মদ, নেওয়া হলো হাসপাতালে
নিউজ ডেস্ক
৬ জানুয়ারি ২০২৬

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ঘরের ভেতরে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) তার এক সহযোগীর বরাতে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

মাহাথিরের সহযোগী সুফি ইউসুফ জানান, বাড়ির বারান্দার এক অংশ থেকে শোবার ঘরে যাওয়ার সময় তিনি পড়ে যান। এরপর তাকে কুয়ালালামপুরের জাতীয় হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয়। তিনি বলেন, “তার জ্ঞান আছে। তবে এই মুহূর্তে তাকে হাসপাতালে ভর্তি করা হবে কি না, তা নিশ্চিত নয়।”

বর্তমানে তার শারীরিক অবস্থার বিস্তারিত জানানো হয়নি। জানা গেছে, মাহাথির দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছেন। এর আগে হার্টের সমস্যার কারণে তার বাইপাস সার্জারিও করা হয়েছিল।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে ১০০ বছর বয়স পূর্তি উপলক্ষে আয়োজিত একটি পিকনিকে অংশ নিতে গিয়ে তিনি অসুস্থ হয়ে জ্ঞান হারান। সে সময়ও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার ইতিহাসে অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তিনি ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং পরে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে ৯৪ বছর বয়সে তিনি বিশ্বের সবচেয়ে প্রবীণ নির্বাচিত সরকারপ্রধান হিসেবে নজির গড়েন।