বেগম খালেদা জিয়ার পারলৌকিক সদগতি কামনায় রাঙামাটিতে বিশেষ প্রার্থনা
সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পারলৌকিক সদগতি কামনায় রাঙামাটিতে বিশেষ প্রার্থনা ও দান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সকাল ৯টায় রাঙামাটি রাজবন বিহারে এ মহতী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাঙামাটি–২৯৯ নং সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ানের উদ্যোগে এ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়
অনুষ্ঠানে রাঙামাটি রাজবন বিহারের শ্রদ্ধেয় মহাস্থবির জ্ঞানপ্রিয় ভান্তের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার পারলৌকিক শান্তি ও সদগতি কামনা করা হয়। এ উপলক্ষে বৌদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্ট পরিষ্কার দানসহ নানাবিধ দান কার্যক্রম সম্পন্ন করা হয়
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেব জ্যোতি চাকমা, সাংগঠনিক সম্পাদক শ্বাশত চাকমা রিংকু, জুরাছড়ি উপজেলা বিএনপির সভাপতি অনিল বরন চাকমা, সাধারণ সম্পাদক সাদন বিকাশ চাকমা, সাংগঠনিক সম্পাদক রিপন জ্যোতি চাকমা, খেদারমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য বিল্টু চাকমা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডেনিশ চাকমাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আজীবন অবদান রেখে গেছেন। তাঁর আত্মার শান্তি কামনায় সকলের দোয়া ও প্রার্থনা অব্যাহত থাকবে।


