মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন

রাজনীতি
মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন
নিউজ ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের প্রতি সম্মান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী নির্বাচনে ঢাকা-১৩ ও বাগেরহাট-১ আসনে নিজস্ব প্রার্থী দেবেনা। দলটি দুটি আসনে মামুনুল হকের প্রতি সমর্থন রাখবে।

সোমবার (১৯ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-১৩ ও বাগেরহাট-১ আসনে নিজেদের প্রার্থী প্রত্যাহার করবে। এটি আমাদের পক্ষ থেকে মাওলানা মামুনুল হকের ইসলামী রাজনীতিতে অবদান এবং ত্যাগের প্রতি সম্মানের প্রকাশ।”

মাওলানা গাজী আতাউর রহমান আরও জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্য কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনী পথচলায় অংশ নেবে না। যেখানে নিজেদের প্রার্থী নেই, সেসব আসনে দল নীতি ও আদর্শের ভিত্তিতে সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন প্রদান করবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব