সোনারগাঁয়ে অটো চালকের লাশ উদ্ধার

দেশজুড়ে
সোনারগাঁয়ে অটো চালকের লাশ উদ্ধার
২০ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক অটোরিকশা চালকের মুখে স্কচটেপ পেচানো চালকের লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।নিহত অটোরিকশা চালকের নাম মোঃ সোহেল (৪০) তিনি সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সোহেল অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তার উপার্জন দিয়ে চলতো তাদের সংসার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মিরেরটেক বাজার থেকে মুছারচর পাকা সড়কের মুছারচর গ্রামের অংশে এ হত্যাকাণ্ড ঘটে। ধারণা করা হচ্ছে, যাত্রী সেজে দুর্বৃত্তরা অটোরিকশায় ওঠে এবং নির্জন স্থানে নিয়ে গিয়ে সোহেলকে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

খবর পেয়ে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি সোনারগাঁও এলাকায় ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধারের লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।