বিয়ে ও প্রার্থনা অনুষ্ঠানে হামলা, নিহত ২৭

বিয়ে ও প্রার্থনা অনুষ্ঠানে হামলা, নিহত ২৭
নিউজ ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৬

মিয়ানমারে পৃথক দুটি বেসামরিক অনুষ্ঠানে বিমান হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় কাউং জার গ্রাম ও মগওয়ে অঞ্চলে এসব হামলার ঘটনা ঘটে।

শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য ইরাবতী জানায়, কাচিন রাজ্যের ভামো টাউনশিপের একটি গ্রামে শেষকৃত্যের প্রার্থনা চলাকালে সামরিক জান্তা বাহিনী বোমা হামলা চালায়। এতে ২২ জন প্রাণ হারান। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (কেআইএ) দাবি করেছে, ঘটনাস্থলটি তাদের নিয়ন্ত্রণাধীন এলাকা।

এদিকে একই দিনের সকালে মগওয়ে অঞ্চলের একটি বিয়ের অনুষ্ঠানে জান্তার যুদ্ধবিমান থেকে বোমা বর্ষণ করা হয়। ওই হামলায় একটি শিশুসহ অন্তত পাঁচজন নিহত হন বলে জানা গেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, একটি বাড়ির আঙিনায় নারী ও পুরুষের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। ধারণা করা হচ্ছে, ওই স্থানে শেষকৃত্যের প্রার্থনা অনুষ্ঠান চলছিল।

কেআইএ’র মুখপাত্র কর্নেল নউ বু অভিযোগ করেন, নিহতদের মধ্যে শিশুও রয়েছে। তিনি বলেন, হামলার সময় ওই গ্রামে কোনো বিদ্রোহী যোদ্ধা উপস্থিত ছিল না, তা জানা সত্ত্বেও সামরিক জান্তা বাহিনী সাধারণ মানুষকে লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবে এই হামলা চালিয়েছে।

তার অভিযোগ অনুযায়ী, জান্তা সরকার বর্তমানে বেসামরিক নাগরিক ও বিদ্রোহীদের মধ্যে কোনো পার্থক্য না করেই স্কুল, ধর্মীয় অনুষ্ঠান ও অন্যান্য জনসমাগমে নির্বিচারে হামলা চালাচ্ছে।