নির্বাচিত হলে দুর্নীতির বরপুত্রদের বিচারের আওতায় আনা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

রাজনীতি
নির্বাচিত হলে দুর্নীতির বরপুত্রদের বিচারের আওতায় আনা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
নিউজ ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন। তিনি বলেন, নির্বাচিত হলে দুর্নীতির বরপুত্র যারা আছে ও তাদের সহযোগীদের বিচারের আওতায় আনা হবে।

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করা হচ্ছে, যা নির্বাচন কমিশনের বিধিমালার পরিপন্থী। তার দাবি, নির্বাচন কমিশন এখনো সমান সুযোগ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে এবং একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ সময় তিনি ভোটারদের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে পুরনো রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের আহ্বান জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রসঙ্গে এনসিপি প্রার্থী বলেন, হাসপাতালটির বর্তমান ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা রয়েছে। নির্বাচিত হলে ঢামেকের আধুনিকায়নে উদ্যোগ নেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

এ ছাড়া ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের ওপর হামলার ঘটনায় নিন্দা জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, হামলা ও মামলার মাধ্যমে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না এবং কেউ ভোটাধিকার হরণ করতে চাইলে তা প্রতিরোধ করা হবে।