কল্যাণকর ও শান্তিপ্রিয় রাজবাড়ী গড়ার প্রত্যাশায় রাজবাড়ী-১ আসনে প্রচারণায় ব্যস্ত জামায়াত প্রার্থী অ্যাড. নূরুল ইসলাম
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা।
সোমবার সকালে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় গণসংযোগ চালায় রাজবাড়ী-১ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ নূরুল ইসলাম।
পরে রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন তিনি।
এ সময় রাজবাড়ী-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাড. মোঃ নূরুল ইসলাম বলেন, দুর্নীতির কারণে আজকে মানুষ তাদের লাল কার্ড দেখিয়েছে। একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে এ অঞ্চলের মানুষ এক জোট হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারী রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার মানুষ দাড়িপাল্লা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করবে।


