ক্ষমতায় এলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানাকে জীবন্ত করা হবে : জামায়াত আমির

রাজনীতি
ক্ষমতায় এলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানাকে জীবন্ত করা হবে : জামায়াত আমির
নিউজ ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় এলে কেরু অ্যান্ড কোং-সহ সবগুলো কারখানাকে জীবন্ত করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ করে কেরুয়া কোম্পানির সুগার মিল, যা একসময় দেশের অন্যতম বড় চিনি কল ছিল, তা পুনরায় কার্যকর করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, “চুরি, দুর্নীতি ও লুটপাট বন্ধ হলে স্বাভাবিকভাবে মিল ও কারখানাগুলো নতুন প্রাণ ফিরে পাবে। আমরা ইনশাআল্লাহ সব শিল্পপ্রতিষ্ঠান সচল করে দেশে কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধি করব।”

তিনি আরও উল্লেখ করেন, কারখানা চালু হলে বহু মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবেন, দেশীয় উৎপাদন বাড়বে এবং অর্থনীতি এগিয়ে যাবে। “নতুন শিল্প স্থাপনের মাধ্যমে আরও কর্মসংস্থান সৃষ্টি হবে। আমরা বেকারত্ব নয়, কর্মসংস্থান চাই। আমাদের লক্ষ্য একটি উৎপাদনমুখী অর্থনীতি ও সমৃদ্ধশালী বাংলাদেশ,” তিনি বলেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শফিকুর রহমান বলেন, ক্ষমতায় এলে চাঁদাবাজদের পুনর্বাসন নয়, বরং তাদের জন্য প্রকৃত কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মেহেরপুরে চাঁদাবাজদের দখল থাকা প্রসঙ্গে তিনি জানান, জনগণকে দায়িত্ববান করে তুললে চাঁদাবাজির পথ বন্ধ করা সম্ভব হবে।

নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “গণভোটে হ্যাঁ ভোট মানে আজাদি, না ভোট মানে গোলামি। আমাদের প্রথম ভোট হবে হ্যাঁ ভোট, এবং সবাই যদি তা নিশ্চিত করে, দেশ বিজয়ী হবে।”