এবার চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেল ৩ বছরের শিশু

দেশজুড়ে
এবার চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেল ৩ বছরের শিশু
নিউজ ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৬

চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে গেছে তিন বছর বয়সী শিশু মিসবাহ। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শিশুটি অসাবধানতাবশত খোলা নলকূপে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে শিশুর স্বজন ও স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।

রাউজান থানার ওসি মো. সাজেদুল ইসলাম জানান, বিকেল ৪টার দিকে শিশুটি বাড়ির পাশে থাকা নলকূপে পড়ে যায়। গর্তটির গভীরতা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তিনি বলেন, “ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধার করার জন্য চেষ্টা চালাচ্ছেন। আশা করি দ্রুত তাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে ২০২৫ সালের ১০ ডিসেম্বর রাজশাহীর তানোর উপজেলায় একই ধরনের একটি দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় নলকূপে পড়ে শিশু সাজিদকে ফায়ার সার্ভিস টানা ৩২ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা সতর্ক করে বলছেন, শিশুদের কাছে খোলা নলকূপ বা কূপের গর্ত ঝুঁকিপূর্ণ এবং এগুলোকে নিরাপদ করা প্রয়োজন।