৩১ জানুয়ারি ফরিদগঞ্জ আসছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ফরিদগঞ্জ নির্বাচনী জনসভা করতে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
আগামী ৩১ জানুয়ারি শনিবার সকাল ৮.৩০ ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে এ জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মিয়া গোলাম পরওয়ার।
তার আগমন ও জনসভার প্রস্তুতি বিষয়ে জানাতে বুধবারে (২৮ জানুয়ারি) সন্ধায় জরুরি বৈঠকের আয়োজন করে উপজেলা জামায়াতে ইসলামী।
বৈঠকে জামায়াত নেতারা জানান, জনসভায় বহু নেতাকর্মী ও সমর্থকের সমাগম হবে বলে তারা আশা করছেন। এ জনসভায় জামায়াতের সেক্রেটারি ১১ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী বিষয়ে কথা বলবেন। পাশাপাশি ফরিদগঞ্জের মানুষের সমস্যা, মানবতার কল্যান, ছাত্রসমাজ ও শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে জানান তারা।
এ সময় জনসভা সফল করতে সকাল থেকেই সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন জামায়াত নেতারা।
বৈঠক থেকে আরও জানানো হয়, জনসভায় উপস্থিত থাকার কথা রয়েছে জামায়াতের কেন্দ্রীয়,জেলা,উপজেলা ও ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।
বৈঠকে বক্তব্য রাখেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য এমপি প্রার্থী জেলা জামায়াতের সম্মানিত আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো: হারুন আর-রশিদ।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চাঁদপুর জেলা সহ সভাপতি অধ্যাপক শাহআলম।ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো: ইউনুস হেলাল।উপজেলা জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।


