আগামীকাল নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে এনসিপি

রাজনীতি
আগামীকাল নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে এনসিপি
নিউজ ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) তাদের নতুন নির্বাচনী ইশতেহার ‘তারুণ্য ও মর্যাদা’ উন্মোচন করবে। দেশ ও জনগণের কল্যাণকে কেন্দ্র করে দলটির লক্ষ্য, ভাবনা ও কর্মপরিকল্পনা এদিন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

দলটির পক্ষ থেকে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রকাশিত এক বার্তায় জানা গেছে, বিকেল ৩টায় হোটেল লেকশোর গ্র্যান্ডের লা ভিটা হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং ইশতেহারের মূল দিকগুলো তুলে ধরবেন।

এবারের ইশতেহারকে দলটি তারুণ্যশক্তি ও সামাজিক মর্যাদা সংরক্ষণের প্রতিশ্রুতি হিসেবে প্রেজেন্ট করছে। এনসিপি আশা করছে, এই উদ্যোগ ভোটারদের কাছে দলটির নীতি, দর্শন ও পরিকল্পনা আরও স্পষ্টভাবে পৌঁছে দিতে পারবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব