বাংলাদেশ থেকে পরিবারতন্ত্রের সংস্কৃতি চিরতরে মুছে দিতে চাই: জামায়াত আমির

রাজনীতি
বাংলাদেশ থেকে পরিবারতন্ত্রের সংস্কৃতি চিরতরে মুছে দিতে চাই: জামায়াত আমির
নিউজ ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার দল এমন এক বাংলাদেশ গড়তে চায় যেখানে সাধারণ রিকশাচালকও দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারেন। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ফেনী সরকারি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আমরা পরিবারতন্ত্রের সংস্কৃতি চিরতরে মুছে দিতে চাই। যারা দেশকে ভালোবাসেন, ১২ ফেব্রুয়ারির ভোটে তাদের প্রথম ভোট হবে ‘হ্যাঁ’ এবং দ্বিতীয় ভোট হবে ইনসাফের পক্ষে।” বেকারভাতার পরিবর্তে কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, মানুষ বসে বসে খেতে চায় না, তারা কাজ চায়। অতীতের ‘বস্তাপচা রাজনীতি’ প্রত্যাখ্যান করে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার ডাক দেন তিনি।