৩৬ অঙ্গীকারে এনসিপির ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ ঘোষণা

রাজনীতি
৩৬ অঙ্গীকারে এনসিপির ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ ঘোষণা
নিউজ ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৬ দফার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে ১১ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানের লেকশোর গ্র্যান্ড হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শিরোনামে এই ইশতেহার প্রকাশ করা হয়।

ইশতেহারে দেশের নাজুক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র্যের চক্র ভাঙতে বিশেষ প্রকল্প গ্রহণের জোরালো অঙ্গীকার করা হয়েছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখপাত্র আসিফ মাহমুদ ইশতেহারটি গণমাধ্যমের সামনে তুলে ধরেন। ইশতেহারে কর্মসংস্থান সৃষ্টি, রাষ্ট্রীয় সংস্কার এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।