রাজনীতির নামে যদি মানুষ খুন করা হয় সেই রাজনীতি আমরা প্রত্যাখ্যান করি: জামায়াত আমির

রাজনীতি
রাজনীতির নামে যদি মানুষ খুন করা হয় সেই রাজনীতি আমরা প্রত্যাখ্যান করি: জামায়াত আমির
নিউজ ডেস্ক
১ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনীতির নামে যদি মানুষ হত্যা করা হয়, তবে সেই রাজনীতি আমরা প্রত্যাখ্যান করি। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল চব্বিশ পরবর্তী সময়ে মাত্র ১৭ মাসের মধ্যেই নিজেদের দলের দুই শতাধিক নেতাকর্মীকে হারিয়েছে, যা রাজনীতির ভয়াবহ দিককে প্রকাশ করে।

রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুরে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে ক্ষমতার লড়াইয়ে রক্তপাত হবে না, সামান্য বিষয় নিয়ে সংঘাত সৃষ্টি হবে না এবং সমাজে নোংরা রাজনৈতিক সংস্কৃতি আর চলবে না। তিনি শান্তিপূর্ণ ও মানবিক রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনসভায় জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চল সমন্বয়ক ড. ছামিউল ফারুকী, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় অর্থ সম্পাদক রিয়াদ হোসাইন, ঢাকসু জিএস এস এম ফরহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।