বাংলাদেশে ‘গুপ্ত’ পরিচয়ে নতুন জালিম আবির্ভূত হয়েছে: তারেক রহমান

রাজনীতি
বাংলাদেশে ‘গুপ্ত’ পরিচয়ে নতুন জালিম আবির্ভূত হয়েছে: তারেক রহমান
নিউজ ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, বাংলাদেশে একটি রাজনৈতিক দল ‘গুপ্ত’ পরিচয়ে নতুন জালিম রূপে আবির্ভূত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরের বেলস পার্ক ময়দানে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “একটি দল জাল ব্যালট পেপার ছাপাচ্ছে, নিরীহ মা-বোনদের থেকে বিকাশ নম্বর নিচ্ছে। যারা নির্বাচনের আগে প্রতারণা করছে, তারা কিভাবে সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করবে?”

তিনি আরও বলেন, “নেতাদের বলব—১৩ তারিখ থেকে আগামী পাঁচ বছর জনগণের পাশে থাকবেন। জনগণ পাশে না থাকলে কি হয়, তা ৫ আগস্টে আমরা দেখেছি। স্বৈরাচার যে রীতিতে মানুষকে ছোট করতো, গুনিমানি ব্যক্তিকে অপদস্থ করতো, তা এখনও বন্ধ হয়নি। এখন তারা নতুন জালিমের ভূমিকায় জনগণের সামনে এসেছে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিএনপি চেয়ারম্যান নারী অধিকার ও সাধারণ মানুষের মর্যাদার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “এই গুপ্তদের নেতা প্রকাশ্যে নারীদের কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন। যারা মা-বোনদের সম্মান দেখায় না, তাদের থেকে মানুষের আত্মসম্মান আশা করা যায় না।”

তারেক রহমান আরও জানান, “গুপ্তদের কুমিল্লা জেলার একজন নেতা বলেছেন, ১২ তারিখ পর্যন্ত জনগণের পা ধরবেন, ১২ তারিখের পর জনগণ তাদের পা ধরবে। তাদের মানসিকতা এবং আচরণের প্রকৃত রূপ ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। তারা নির্বাচিত হলে দেশের মানুষ কষ্টকর জীবন যাপন করবে। তাই জনগণকে সতর্ক থাকতে হবে।”

তিনি সমাপ্তি বক্তব্যে বলেন, “আগামী বাংলাদেশ চলবে জনগণের রায়ের ভিত্তিতে। এই গুপ্তদের শিক্ষা দেয়া জরুরি।”