রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে শেষ নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে আয়োজিত এই গণমিছিলে হাজার হাজার মানুষ অংশ নেন।
সকাল থেকেই রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরে জমায়েত হতে থাকেন। বেলা সাড়ে ৩ টার দিকে সেখান থেকে গণমিছিল শুরু হয়।
ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক সম্বলিত পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন। গণমিছিলটি শহরের বনরুপা, হ্যাপিমোড়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ এলাকা কোর্ট বিল্ডিং এলাকার প্রাঙ্গণে এসে শেষ হয়।
গণমিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতেই এই শেষ নির্বাচনী গণমিছিলের আয়োজন করা হয়েছে।
গণসমাবেশে নেতাকর্মীরা জানান, বিপুল ভোটে জয় লাভ করবে ধীনের শীর্ষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান।
এ সময় জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, সাধারণ সম্পাদক এ্যাভোকেট মামুনুর রশীদ, সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো, সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সদস্য মৈত্রী চাকমাসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


