ভোটার স্লিপ নেয়ার সময় লুটিয়ে পড়লেন বৃদ্ধ, ভোট দেওয়ার আগেই মৃত্যু

দেশজুড়ে
ভোটার স্লিপ নেয়ার সময় লুটিয়ে পড়লেন বৃদ্ধ, ভোট দেওয়ার আগেই মৃত্যু
নিউজ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৬

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ভোট দিতে এসে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বাবু মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত বাবু মিয়া শিবালয় উপজেলার মহাদেবপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে এসে ভোটার স্লিপ সংগ্রহের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে মাটিতে লুটিয়ে পড়লে উপস্থিত ভোটার ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তাকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তিনি স্ট্রোক বা আকস্মিক হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ঘটনার পর কিছু সময়ের জন্য কেন্দ্রজুড়ে শোকের আবহ তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ভোটগ্রহণ কার্যক্রম পুনরায় শুরু হয়। প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোক নেমে এসেছে। স্থানীয়রা তাকে শান্ত ও সহজ-সরল মানুষ হিসেবে স্মরণ করছেন।