ইসলামাবাদে নতুন কারাগার নির্মাণ শেষ হলে ইমরান খানকে স্থানান্তরের ঘোষণা

ইসলামাবাদে নতুন কারাগার নির্মাণ শেষ হলে ইমরান খানকে স্থানান্তরের ঘোষণা
নিউজ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৬

ইসলামাবাদে নির্মাণাধীন নতুন কারাগারের কাজ আগামী দুই মাসের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। নির্মাণকাজ সম্পন্ন হলে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান-কে সেখানে স্থানান্তর করা হবে।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইসলামাবাদের একটি আদালত ইমরান খানকে সাজা দিয়েছেন। সে কারণে তাকে ইসলামাবাদেই রাখা হবে। নতুন কারাগারে আধুনিক অবকাঠামোর পাশাপাশি পূর্ণাঙ্গ চিকিৎসা সুবিধা থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে পুলিশ লাইন্সে আয়োজিত এক পাসিং-আউট প্যারেড অনুষ্ঠানে বক্তব্য দেন নাকভি। তিনি বলেন, ফেডারেল পুলিশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সন্ত্রাসবাদ মোকাবিলায় বিশেষায়িত সক্ষমতা গড়ে তুলতে তিন মাস আগে একটি নিবিড় প্রশিক্ষণ কোর্স চালু করা হয়। ছয় মাসের কোর্স মাত্র তিন মাসে সম্পন্ন করা হয়েছে, যা প্রশিক্ষক ও সদস্যদের নিরলস পরিশ্রমের ফল।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইসলামাবাদের পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো আধুনিকায়নের কাজ চলছে। ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সদস্যরা এখানে এসে প্রশিক্ষণ গ্রহণ করবেন।

নবীন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সন্ত্রাসবাদ দমনে কার্যকর ভূমিকা রাখতে হবে। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও অভিনন্দন জানান তিনি।