নেত্রকোণায় মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

দেশজুড়ে
নেত্রকোণায় মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
১৫ ফেব্রুয়ারি ২০২৬

নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন – নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার বারহাট্টা সদর ইউনিয়নের বরহাটি গ্রামের মোঃ রুহুল আমীন, নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মানিকদীর গ্রামের মোঃ খোরশেদ আলম ওরফে আলম, ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ এলাকার মোঃ অলিউল্লাহ।

আজ রোববার (১৫ফেব্রুয়ারী) সকাল ১০টা ৫৫মিনিটে নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক মোঃ নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে শনিবার (১৪ফেব্রুয়ারী) দিনগত রাত আনুমানিক সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার সময় কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ গোলচত্বর সংলগ্ন তনুশ্রী হোমিও হল নামক প্রতিষ্ঠানের পূর্ব পাশে ময়মনসিংহ-নেত্রকোণাগামী মহাসড়কের উপর গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নাজমুল হকের নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম উল্লেখিত ঘটনাস্হলে অবস্থান করে সন্দেহজনক রফরফ এন্টারপ্রাইজ বাস তল্লাশি করে পনেরো শত পিস ইয়াবা নামক ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সহকারী পরিচালক মোঃ নাজমুল হক জানান – আকাশি রংয়ের একটি সিনথেটিক ব্যাগের ভিতর জিপারযুক্ত নীল রংয়ের পাঁচটি পলি প্যাকেটের প্রতি প্যাকেটে ২০০পিস করে অ্যামফিটামিনযুক্ত কমলা বর্ণের ইয়াবা নামক ট্যাবলেট এক হাজার পিস যার ওজন একশত গ্রাম। অবৈধ বাজার মূল্য চার লাখ টাকা। সাদা রংয়ের একটি পলিথিন প্যাকেটের ভিতর জিপারমুক্ত নীল রংয়ের দুটি পলি প্যাকেটের একটি প্যাকেটে ২০০পিস ও অপর একটি প্যাকেটে ১০০পিস অ্যামফিটামিনযুক্ত কমলা বর্ণের ইয়াবা নামক ট্যাবলেট তিনশত পিস যার ওজন ত্রিশ গ্রাম। অবৈধ বাজার মূল্য এক লাখ বিশ হাজার টাকা। সাদা কাগজের উপর কালো রংয়ের স্কচটেপ দ্বারা মোঁড়ানো জিপারযুক্ত সাদা রায়ের একটি পলি প্যাকেটে অ্যামফিটামিনযুক্ত কমলা বর্ণের ইয়ানা নামক ট্যাবলেট ২০০পিস যার ওজন বিশ গ্রাম। অবৈধ বাজার মূল্য আশি হাজার টাকা। মাদক বিক্রয়লব্ধ নগদ অর্থ দুই হাজার পাঁচশত টাকা।
নগদ অর্থ বাতীত আলামত সমূহের সর্বমোট অবৈধ বাজার মূলা ছয় লাখ টাকা।

তিনি আরও জানান – মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আল-আমীন বাদী ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।