বাংলাদেশে কেমন শান্তিতে ভোট হলো, সেটা দেখে শেখা উচিত: মমতা

বাংলাদেশে কেমন শান্তিতে ভোট হলো, সেটা দেখে শেখা উচিত: মমতা
নিউজ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৬

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভারতের নির্বাচন কমিশনকে তীব্র সমালোচনা করেছেন। নবান্ন প্রশাসনিক ভবনে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি বলেন, “বাংলাদেশে কেমন শান্তিপূর্ণভাবে ভোট হলো সেটা ভারতের কমিশনকে দেখে শেখা উচিত।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “কদিন ধরেই আমরা লক্ষ্য করছি, যেদিন থেকে এসআইআর শুরু হয়েছে, তুঘলকি কাজ হচ্ছে, হিটলারি অত্যাচার চালানো হচ্ছে। ওদের থ্রেট কালচার গণতন্ত্রকে ধ্বংস করছে। বাংলাদেশে সম্প্রতি ভোট অনুষ্ঠিত হয়েছে, সবাই ভেবেছিল সমস্যা হবে। কিন্তু দেখুন, সেখানে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হলো।”

মমতার এই মন্তব্য আসে তখনই, যখন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা। তিনি জানান, নির্বাচনের প্রস্তুতির আগে কমিশনের আচরণ নিয়ে রাজ্যবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এবং গণতান্ত্রিক নিয়মকানুন নিশ্চিত করা অপরিহার্য।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও যোগ করেন, “গণতান্ত্রিক ভারতে কমিশনের উচিত লজ্জিত হওয়া। তুঘলকি রাজ্যেও এই ধরনের থ্রেট বা অত্যাচার হয়নি।”