জামালপুরে রিক্সা চালককে অপহরণের দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

দেশজুড়ে
জামালপুরে রিক্সা চালককে অপহরণের দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড
১৮ ফেব্রুয়ারি ২০২৬

জামালপুরে রিকশা চালক মজনু মিয়া অপহরণ মামলার ১৩ বছর পর দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।

সাজা প্রাপ্ত সেলিম ইসলামের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জের দিস্তাপাড়া গ্রামে এবং সোহেল ইসলামপুর উপজেলার চন্দনপুর গ্রামের বাসিন্দা ।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান- ২০১২ সালের ১২ জুন মজনু মিয়া ইসলামপুরের বাড়ি থেকে রিকশা নিয়ে বের হয়ে আর ফিরে আসেননি। পরে খোঁজাখোজির এক পর্যায়ে অপরিচিত নাম্বার থেকে ফোন করে তার ছেলেকে অপহরণ করা হয়েছে বলে জানায় এবং ৫০ হাজার টাকা মুক্তিপন দাবি করে। এ ঘটনায় ১৭ জুন মজনু মিয়ার বাবা খালেক মিয়া বাদী হয়ে ইসলামপুর থানায় অজ্ঞাতনামাদের আসামী করে একটি মামলা দায়ের করে। পরে পুলিশ তদন্ত করে আসামি সেলিম ইসলাম ও সোহেলের সম্পৃক্ত থাকার সত্যতা পায়।

এ ঘটনায় আদালত আসামী সেলিম ইসলামের উপস্থিতে রায় প্রদান করেন এবং আসামি সোহেল মিয়া পলাতক রয়েছে।