লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপির দুই নেতা গ্রেপ্তার

দেশজুড়ে
লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপির দুই নেতা গ্রেপ্তার
নিউজ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৬

জেলা সদর উপজেলার রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তাদের জেলা আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ কবির সরকার, উপজেলা কৃষকদলের সদস্য সচিব জি এম শামীম।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তারা বুধবার দিবাগত রাতে উত্তর চরবংশীর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

ওই এলাকায় গত বছরের ৮ এপ্রিল আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে বিএনপি নেতার হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছিল। উল্লেখ্য, ওই মামলায় তারা জামিনে ছিলেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, হামলা, লুট ও প্রতারণা মামলায় দুইজনের বিরুদ্ধে আলাদা চারটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তার হওয়া দুই আসামিকে জেলা আদালতে পাঠানো হয়েছে।