খামেনি ও তাঁর ছেলেকে হত্যার পরিকল্পনা!

খামেনি ও তাঁর ছেলেকে হত্যার পরিকল্পনা!
নিউজ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপটে ইরানকে ঘিরে নতুন কূটনৈতিক ও সামরিক চাপের ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস–এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির পথ খোলা রাখে, তাহলে দেশটির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ বিবেচনায় রয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তাঁর ছেলে সহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে লক্ষ্য করে সম্ভাব্য অভিযানের আলোচনা হয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন।

অন্যদিকে, প্রতিবেদনে আরও বলা হয়েছে—যদি ইরান পারমাণবিক বোমা তৈরির সম্ভাব্য পথ বন্ধ রাখার প্রতিশ্রুতি দেয়, তাহলে সীমিত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার বিষয়ে নমনীয়তা দেখাতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধির মধ্যেই এই প্রতিবেদন সামনে এসেছে। বিশ্লেষকদের মতে, এটি কূটনৈতিক চাপ বাড়ানোর অংশ হতে পারে।

২০১৮ সালে ট্রাম্প প্রশাসন ইরান পারমাণবিক চুক্তি থেকে সরে আসার পর থেকেই তেহরান ও ওয়াশিংটনের সম্পর্ক টানাপোড়েনে রয়েছে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের কঠোর বার্তা মূলত দরকষাকষির কৌশল হিসেবেও ব্যবহৃত হতে পারে। তবে শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে সম্ভাব্য পদক্ষেপের আলোচনা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি হোয়াইট হাউস বা তেহরান। পরিস্থিতি কী দিকে গড়ায়, সেদিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল।