খামেনি হত্যায় ইরাকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

খামেনি হত্যায় ইরাকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
নিউজ ডেস্ক
১ মার্চ ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যাকাণ্ডের ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরাক সরকার।

সরকারি বার্তা সংস্থা ইরাকি নিউজ এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সরকারের মুখপাত্র বাসেম আল-আওয়াদি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা সম্মানিত ইরানি জনগণ এবং সমগ্র ইসলামী উম্মাহর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। খামেনিকে আমরা আহলে বাইতের অগ্রগণ্যদের একজন হিসেবে বিবেচনা করি।”

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ড “স্পষ্ট আগ্রাসন ও নিন্দনীয় কর্মকাণ্ডের ফল, যা মানবিক ও নৈতিক সব মানদণ্ড লঙ্ঘন করেছে এবং আন্তর্জাতিক আইন ও চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সরকারি ঘোষণায় জানানো হয়েছে, শোকের সময়কালে দেশের সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

ইরানের চলমান পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। আঞ্চলিক দেশগুলোর প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল।