ব্রাহ্মণবাড়িয়া দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

দেশজুড়ে
ব্রাহ্মণবাড়িয়া দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
নিউজ ডেস্ক
৪ মার্চ ২০২৬

রমজানে বাজার স্থিতিশীল রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।

বুধবার (৪ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের জগত বাজার, সড়ক বাজার ছাতি পট্টি ও আনন্দবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অভিযানে নেতৃত্ব দেন শারমিন আক্তার জাহান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার ও ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার।

অভিযানকালে শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা জগৎবাজারে মেসার্স আল মদিনা বাণিজ্যালয় ও শাহ আমানত ট্রেডার্স নামে দুটি পেঁয়াজের পাইকারি আড়তে তদারকি করা হয়। আমদানিকৃত পেঁয়াজের প্রয়োজনীয় কাগজপত্র ও মূল্যতালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন শাহ্ মো. আব্দুর রউফ, সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ইফতেখারুল আলম রিজভী এবং কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক এস এম শাহীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অভিযান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, বাজারে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত থাকবে। কেউ মজুদদারি বা অনৈতিকভাবে মূল্য বৃদ্ধির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।