কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫

দেশজুড়ে
কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫
নিউজ ডেস্ক
২৬ মার্চ ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় বাসের ধাক্কায় প্রাইভেটকারের পাঁচ আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মহাসড়কের মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহতের সংখ্যা পাঁচজনে দাঁড়িয়েছে।

নিহতরা হলেন— নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ছাতারপাইয়া এলাকার বাসিন্দা মুফতি আব্দুল মোমিন (৫০), তার স্ত্রী ঝর্না বেগম (৪০), মেয়ে লাবিবা (১৯), ছেলে সাঈদ আশরাফ (৭) এবং প্রাইভেটকারচালক জামাল হোসেন (৫২), যার বাড়ি বরিশালে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ময়নামতি হাইওয়ে পুলিশ-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোমিন জানান, ঢাকা থেকে ফেনীগামী একটি যাত্রীবাহী বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকারচালক নিহত হন।

গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকারের চার আরোহীকে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে স্বামী-স্ত্রী ও তাদের মেয়ের মৃত্যু হয়। পরে আহত ছেলে সাঈদ আশরাফকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।