টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
টাঙ্গাইলে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অনলাইনের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনের পর টাঙ্গাইলের ১৫ জন কৃষক-কৃষানির মধ্যে প্রতীকীভাবে কৃষক কার্ড ও ফলজ গাছ বিতরণ করা হয়।
জানা গেছে, টাঙ্গাইল সদর উপজেলার বড়রিয়া গ্রামের কৃষক মোহাম্মদ আবু কায়সার প্রথমবারের মতো এই কার্ড গ্রহণ করেন।
প্রথম কৃষক হিসেবে কার্ড পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আবু কায়সার বলেন, প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড পেয়ে তিনি আনন্দিত ও গর্বিত। তিনি আশা প্রকাশ করেন, এই কার্ডের মাধ্যমে কৃষকরা বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা সহজে পাবেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের জন্য প্রণোদনা, ভর্তুকি ও অন্যান্য সহায়তা কার্যক্রমকে আরও সহজ ও কার্যকর করতে ‘কৃষক কার্ড’ চালু করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগের মাধ্যমে কৃষি খাতে সেবা পৌঁছানো আরও গতিশীল হবে এবং মাঠ পর্যায়ের কৃষকরা সরাসরি উপকৃত হবেন।


