নেত্রকোণায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক

দেশজুড়ে
নেত্রকোণায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক
১৫ এপ্রিল ২০২৬
দেশে চলমান প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথম দিনে নেত্রকোণা জেলার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
আজ বুধবার (১৫ই এপ্রিল) সকালে পরীক্ষা চলাকালীন সময়ে পরিদর্শনে আসেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
​পরিদর্শনকালে তিনি পরীক্ষার হলের সার্বিক পরিবেশ অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।