২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৫

স্বাস্থ্য
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৫
১৩ আগস্ট ২০২৬

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯০ জনে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৫ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মারা যাওয়া ৮৯০ জনের মধ্যে হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৭৯১ জনের। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন।

এ সময়ে সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার ৭৬ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৫৪৩ জনের।

এ ছাড়া এ সময়ের মধ্যে মোট ১ লাখ ২১ হাজার ৯০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ১৭ হাজার ৬৯০ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

নতুন করে মৃত্যু ও রোগী শনাক্ত হওয়ার তথ্য দেশের হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে। স্বাস্থ্য অধিদফতর নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।