দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী

দেশজুড়ে
দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী
৪ সেপ্টেম্বর ২০২৬

দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে ও নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, প্রায় পাঁচ হাজার বছর আগে অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠার উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। বর্তমান সময়েও অশুভ ও অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মন্ত্রী বলেন, ‘আমরা যখন অশুভ শক্তি ও অপশক্তির বিরুদ্ধে কাজ করব এবং কথা বলব, আমি বিশ্বাস করি আপনারা আমাদের পাশে থাকবেন।’

তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন আইনমন্ত্রী।