দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ ১৫টি মাসনুন দোয়া

স্বাস্থ্য
দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ ১৫টি মাসনুন দোয়া
৭ সেপ্টেম্বর ২০২৬

প্রতিদিন ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত নানা কাজ করতে হয়। ঘর থেকে বের হওয়া, খাবার খাওয়া, বাথরুমে যাওয়া, মসজিদে যাওয়া, বাজার করা কিংবা যানবাহনে ওঠার মতো প্রতিটি কাজের সঙ্গে ইসলামে বিভিন্ন দোয়া পড়ার শিক্ষা রয়েছে।

মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিভিন্ন কাজের শুরুতে আল্লাহর নাম স্মরণ এবং কাজের কল্যাণের জন্য দোয়া করার শিক্ষা দিয়েছেন। এসব দোয়ার মাধ্যমে একজন মুমিন তার দৈনন্দিন জীবনের প্রতিটি কাজে আল্লাহর ওপর নির্ভরতার প্রকাশ ঘটাতে পারেন।

১. ঘুমানোর সময়ের দোয়া

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আরবি:
اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا

উচ্চারণ: আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহ্ইয়া।

অর্থ: হে আল্লাহ! তোমার নামে আমি শয়ন করছি এবং তোমারই অনুগ্রহে আমি পুনরায় জাগ্রত হবো।
(বুখারি, হাদিস: ৬৩২৪)

২. ঘুম থেকে ওঠার দোয়া

আরবি:
الْحَمْدُ للهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

উচ্চারণ: আলহামদু লিল্লাহিল্লাজি আহইয়ানা বা’দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।

অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত করার পর পুনরায় জীবিত করেছেন। আর তাঁর দিকেই সবার পুনরুত্থান।
(বুখারি, হাদিস: ৬৩২৪)

৩. খাবারের আগে বরকতের দোয়া

আরবি:
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيمَا رَزَقْتَنَا وَقِنَا عَذَابَ النَّارِ

উচ্চারণ: আল্লাহুম্মা বারিকলানা ফিমা রাজাকতানা ওয়াকিনা আজাবান্নার।

অর্থ: হে আল্লাহ! আপনি আমাদের যে জীবিকা দান করেছেন, তাতে বরকত দিন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে বাঁচান।

৪. খাবার শুরুর দোয়া

আরবি:
بِسْمِ اللهِ وَعَلَى بَرَكَةِ اللهِ

উচ্চারণ: বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ।

অর্থ: আল্লাহর নামে এবং আল্লাহর বরকতের ওপর খাবার শুরু করছি।

৫. খাবার শুরুর সময় দোয়া পড়তে ভুলে গেলে

আরবি:
بِسْمِ اللهِ أَوَّلَهُ وَآخِرَهُ

উচ্চারণ: বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহ।

অর্থ: আল্লাহর নাম স্মরণ করছি; খাবারের শুরুতে এবং শেষেও।
(আবু দাউদ: ৩৭৬৭; তিরমিজি: ১৮৫৮)

৬. খাবার শেষে দোয়া

আরবি:
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مُسْلِمِينَ

উচ্চারণ: আলহামদু লিল্লাহিল্লাজি আতআমানা, ওয়াসাকানা, ওয়াজাআলানা মুসলিমিন।

অর্থ: সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের খাইয়েছেন, পান করিয়েছেন এবং মুসলিম বানিয়েছেন।
(আবু দাউদ, হাদিস: ৩৮৫০)

৭. ঘর থেকে বের হওয়ার দোয়া

আরবি:
بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ

উচ্চারণ: বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

অর্থ: আল্লাহর নামে বের হচ্ছি। আল্লাহর ওপরই নির্ভর করলাম। আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই।
(তিরমিজি, হাদিস: ৩৪২৬)

৮. ঘরে প্রবেশের দোয়া

আরবি:
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ بِسْمِ اللَّهِ وَلَجْنَا وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাল মাউলাজি, ওয়া খাইরাল মাখরাজি; বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়া বিসমিল্লাহি খারাজনা; ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা।

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে আগমন ও প্রস্থানের কল্যাণ চাই। আপনার নামে আমি প্রবেশ করি ও বের হই এবং আমাদের রব আল্লাহর ওপর ভরসা করি।
(আবু দাউদ, হাদিস: ৫০৯৬)

৯. যানবাহনে ওঠার দোয়া

আরবি:
سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ

উচ্চারণ: সুবহানাল্লাজি সাখখারালানা হাযা, ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন।

অর্থ: পবিত্র ও মহান তিনি, যিনি এ বাহনকে আমাদের অধীন করে দিয়েছেন। আমাদের নিজেদের পক্ষে এটিকে আয়ত্তে আনার ক্ষমতা ছিল না। আর আমরা অবশ্যই আমাদের রবের কাছেই ফিরে যাব।

১০. পোশাক পরার দোয়া

আরবি:
الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي، وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي

উচ্চারণ: আলহামদু লিল্লাহিল্লাজি কাসানি মা উয়ারি বিহি আওরাতি, ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি।

অর্থ: সব প্রশংসা আল্লাহর, যিনি আমাকে এমন পোশাক পরিয়েছেন, যা দিয়ে আমি লজ্জাস্থান ঢেকে রাখি এবং জীবনে সৌন্দর্য লাভ করি।
(তিরমিজি, হাদিস: ৩৫৬০)

১১. বাজারে প্রবেশের দোয়া

আরবি:
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، يُحْيِي وَيُمِيتُ، وَهُوَ حَيٌّ لَا يَمُوتُ، بِيَدِهِ الْخَيْرُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ি ওয়া ইউমিত, ওয়াহুয়া হাইয়্যুন লা ইমুতু, বি-ইয়াদিহিল খাইর, ওয়া হুওয়া আলা কুল্লি শাই-ইন কাদির।

অর্থ: আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি এক, তাঁর কোনো অংশীদার নেই। সকল ক্ষমতা তাঁরই এবং সমস্ত প্রশংসা তাঁর জন্য। তিনিই জীবন দান করেন ও মৃত্যু দেন। তিনি চিরঞ্জীব, কখনো মৃত্যুবরণ করবেন না। তাঁর হাতেই সব কল্যাণ এবং তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান।
(তিরমিজি, হাদিস: ৩৪২৮)

১২. বাথরুমে প্রবেশের দোয়া

আরবি:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবা-ইস।

অর্থ: হে আল্লাহ! আমি দুষ্ট পুরুষ ও নারী জিনের অনিষ্ট থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি।
(বুখারি, হাদিস: ১৪২)

১৩. বাথরুম থেকে বের হওয়ার দোয়া

আরবি:
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنِّي الْأَذَى وَعَافَانِي

উচ্চারণ: আলহামদু লিল্লাহিল্লাজি আজহাবা আন্নিল আজা ওয়া আফানি।

অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমার কষ্টদায়ক বিষয়গুলো দূর করেছেন এবং আমাকে সুস্থতা ও নিরাপত্তা দিয়েছেন।
(আবু দাউদ, হাদিস: ৩০)

১৪. মসজিদে প্রবেশের দোয়া

আরবি:
اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

উচ্চারণ: আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রহমাতিক।

অর্থ: হে আল্লাহ! আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন।
(আবু দাউদ, হাদিস: ৪৬৬)

১৫. মসজিদ থেকে বের হওয়ার দোয়া

আরবি:
بِسْمِ اللَّهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

উচ্চারণ: বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসুলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদ্বলিক।

অর্থ: আল্লাহর নামে বের হচ্ছি। আল্লাহর রাসুলের ওপর দরুদ ও শান্তি বর্ষিত হোক। হে আল্লাহ! আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করছি।
(আবু দাউদ, হাদিস: ১২৬)

দৈনন্দিন জীবনের এসব দোয়া একজন মুসলমানকে প্রতিটি কাজের শুরু ও শেষে আল্লাহকে স্মরণ করার সুযোগ করে দেয়। নিয়মিত আমলের মাধ্যমে এসব দোয়া জীবনের স্বাভাবিক অভ্যাসে পরিণত করা যেতে পারে।