দেশে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১১৯৪

স্বাস্থ্য
দেশে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১১৯৪
১০ সেপ্টেম্বর ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৬৫ জন রোগী হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া সাতজনের মধ্যে তিনজনই ঢাকার। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯০৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯ জনে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ১৬৫ রোগীর মধ্যে সবচেয়ে বেশি ৪৫০ জন ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬২ জন, সিলেটে ১৫৩, বরিশালে ১১৬, খুলনায় ৮৯, ময়মনসিংহে ৮২, রাজশাহীতে ২৮ এবং রংপুরে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৮ হাজার ৫০৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪২ হাজার ৮৮৮ জন।

এদিকে, ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৬৫ জনে। তাদের মধ্যে ১৯ হাজার ৯৩৩ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

হামের উপসর্গ নিয়ে রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে আক্রান্তদের চিকিৎসা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে হাসপাতালগুলোতে প্রয়োজনীয় কার্যক্রম চালানো হচ্ছে।