সোনারগাঁয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দেশজুড়ে
সোনারগাঁয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ নাজমুল হাসান (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আষাঢ়িয়ারচর এলাকায় মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে পুলিশের চেকপোস্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাজমুল হাসান বাগেরহাট জেলার মোংলা বন্দর থানার দীঘরাজ বাজার এলাকার মো. আয়নাল খানের ছেলে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সোনারগাঁ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। সাব-ইন্সপেক্টর শেখ পারভেজ বিন কামাল চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে নাজমুল হাসানকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গঠনে থানা পুলিশের এমন অপরাধবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।