বিশ্বজুড়ে টেকসই উন্নয়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয়
বিশ্বজুড়ে টেকসই উন্নয়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
২০ সেপ্টেম্বর ২০২৬

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্ব নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এসডিজি অর্জনের পথে বিশ্ব অনেকটাই পিছিয়ে রয়েছে। এ অবস্থায় এখন কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দেওয়া ওই ভিডিও বার্তায় তিনি এসডিজি বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারত্ব আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিভিন্ন দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রগতি ত্বরান্বিত করতে হলে পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত দায়িত্ববোধের ভিত্তিতে এগিয়ে যেতে হবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরাও ভিডিও বার্তার মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরেন।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান।