হজযাত্রী নিবন্ধনে ৭৬ এজেন্সি শূন্য, ২৮৮টির নিবন্ধন ৪৪ জনের নিচে

জাতীয়
হজযাত্রী নিবন্ধনে ৭৬ এজেন্সি শূন্য, ২৮৮টির নিবন্ধন ৪৪ জনের নিচে
২৪ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালের হজযাত্রী নিবন্ধনের শেষদিন আজ। তবে নিবন্ধনের সময় শেষ হওয়ার আগেই ৭৬টি হজ এজেন্সি কোনো হজযাত্রী নিবন্ধন করেনি। আরও ২৮৮টি এজেন্সি ৪৪ জনের কম হজযাত্রী নিবন্ধন করেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক নির্দেশনায় সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে জরুরি ভিত্তিতে হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের হজ রোডম্যাপ অনুযায়ী ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধনের সময়সীমা ২৪ সেপ্টেম্বর শেষ হবে। ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টা পর্যন্ত ৭৬টি এজেন্সির কোনো নিবন্ধন হয়নি। একই সময়ে ২৮৮টি এজেন্সি ৪৪ জনের কম হজযাত্রী নিবন্ধন করেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭’ অনুযায়ী, একটি এজেন্সিকে ন্যূনতম ৪৪ জন হজযাত্রী নিবন্ধন করতে হবে। নির্ধারিত সংখ্যক যাত্রী নিবন্ধন করতে না পারলে তাদের অন্য কোনো এজেন্সির আওতায় স্থানান্তর করে হজ পালনের ব্যবস্থা করতে হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, যৌক্তিক কারণ ছাড়া কোনো এজেন্সি হজযাত্রী নিবন্ধন না করলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

এ অবস্থায় কোনো যাত্রী নিবন্ধন না করা ৭৬টি এবং ৪৪ জনের কম নিবন্ধন করা ২৮৮টি এজেন্সিকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।